কক্সবাজার সৈকতে ১০ হাজার শিক্ষার্থীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাশিশু দিবসে কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন  প্র্রথম আলো
কন্যাশিশু দিবসে কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন প্র্রথম আলো

কন্যাশিশু দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে গত সোমবার সকালে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পাঁচ কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কন্যাশিশু দিবস ও নারীর প্রতি মিথ্যাচারের প্রতিবাদে জেলা প্রশাসন এই মানববন্ধনের আয়োজন করে।
সকাল নয়টা থেকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কেজি অ্যান্ড মডেল হাই স্কুল, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়সহ অন্তত ৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জড়ো হয়। এরপর সকাল ১০টায় ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী সার্ফিং পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় মেয়েদের শিক্ষিত হতে হবে। রুখে দাঁড়াতে হবে নারীদের বিরুদ্ধে সব অপপ্রচার ও মিথ্যাচারের। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবদুর রহমান, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা প্রমুখ।