কক্সবাজার সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন কক্সবাজার সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৯ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত আসনের সাংসদ খোরশেদ আরা হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি বলেন, পর্যটন শহর কক্সবাজার এখন নানা দূষণে ভারাক্রান্ত। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কক্সবাজার সোসাইটিকে ভূমিকা রাখতে হবে।
বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল, আবু মোরশেদ চৌধুরী, কানন পাল, সংগঠনের উপদেষ্টা আবদুল মতিন আজাদ, সহসভাপতি করিম উল্লাহ, জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সহসাধারণ সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
— নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার