কক্সবাজার স্টেডিয়ামে উশু প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার স্টেডিয়ামে উশু প্রদর্শন করছে পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী l প্রথম আলো
কক্সবাজার স্টেডিয়ামে উশু প্রদর্শন করছে পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী l প্রথম আলো

কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গত ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী উশু প্রশিক্ষণ কর্মশালা। ওই দিন বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজার উশু একাডেমি এই প্রশিক্ষণের আয়োজন করেছে। 
উশু একাডেমির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, ভয়েস ম্যারিনার চেয়ারম্যান আবু মোরশেদ চৌধুরী, ক্রীড়া সংগঠক শফিকুর রহমান, রতন দাশ, রুহুল আমিন সিকদার, হারুন-অর রশীদ, আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী দিনে শিশুশিক্ষার্থী রুবেল, আবছার, আনোয়ার, সাজ্জাদ, সাকিব, আরিফ ও ওশান উশুর নানা কলাকৌশল প্রদর্শন করে। প্রশিক্ষণে অংশ নিচ্ছে নড়াইল, মাদারীপুর, সিলেট ও কক্সবাজারের অর্ধশতাধিক ছেলেমেয়ে। প্রশিক্ষণ দিচ্ছেন উশু একাডেমির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম।
ক্যাম্পে অংশগ্রহণ প্রসঙ্গে নড়াইলের মেয়ে উশু খেলোয়াড় মিতু মণ্ডল, কাজল লস্কর ও মাদারিপুরের সুর্বণা জানান, সুস্থ শরীর ও মন তৈরির পাশাপাশি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উশু প্রশিক্ষণ নিচ্ছে তারা। কারণ দেশে উশুর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
উশু প্রশিক্ষক মো. সিদ্দিকুল ইসলাম বলেন, দেশে উশু এখন খুবই জনপ্রিয়তা পাচ্ছে। ছেলেদের পাশাপাশি বিপুলসংখ্যক মেয়ে উশু প্রশিক্ষণে আগ্রহী হচ্ছে।