কক্সবাজারে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারকক্সবাজারে জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৫ জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) ফুটবল কাপ টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্প্রতি সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলার টেকনাফ, নিলা, উখিয়া, মহেশখালী, ঈদগাঁ, কুতুবদিয়া, রামু, চকরিয়াসহ বিভিন্ন স্থানের বিদ্যালয় ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী তালিকাভুক্তির জন্য স্টেডিয়ামে হাজির হয়। এদের যোগ্যতা (ফিটনেস) পরীক্ষা শেষে ৩০ জনকে জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য বাছাই করা হয়। আগামী এক মাস তাদের প্রশিক্ষণ দিয়ে ২২ জনকে চূড়ান্তভাবে নেওয়া হবে। এদের নিয়েই গঠন করা হবে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, আগামী নভেম্বরে চট্টগ্রাম অথবা নোয়াখালী স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ততদিন পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় নবীন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা হবে।