কক্সবাজারে আন্তর্জাতিক কবিতা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিরা কারও সঙ্গে সংঘাতে যেতে চান না। তাঁরা শান্তির জন্য প্রার্থনা করেন। কবিতার সৌন্দর্য দিয়ে সহিংসতার বিরুদ্ধে লড়াই করেন। তাই কবিরাই সব সময় শান্তির ডাক দেন।’ গত সোমবার দুপুরে কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি সিংহ শয্যা বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা মেলায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিরাজুল হক খান এ কথা বলেন।মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অসীম সাহা, ভারতের শচীন দাশ, উত্তম দাশ, মৃণাল বসু চৌধুরী, নেপালের জিবাস রাইয়ামাজি, শ্রীলংকার দয়া দিসানায়েক, থাইল্যান্ডের চটিমা সেবিকুল, মেক্সিকোর মারিসুল রজেস গঞ্জালোস, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী, সিরাজুল হক, দিলওয়ার চৌধুরী প্রমুখ। এরপর শান্তি শিখা জ্বালিয়ে রামু ঘোষণা পাঠ করেন মুহাম্মদ নুরুল হুদা।আন্তর্জাতিক কবিতা মেলা সমন্বয়ক কামরুল হাসান বলেন, ‘ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমার, থাইল্যান্ড, মেক্সিকো, ইকুয়েডরসহ আটটি দেশের ৩৬ জন কবিসহ প্রায় দুই শতাধিক কবি এই মেলায় অংশ নেন।’গত ৩০ ডিসেম্বর সকালে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান কবিরা। এরপর শুরু হয় কবিতা মেলার কার্যক্রম। ৩১ ডিসেম্বর সকালে ‘কবিতার পথ-শান্তির পথ’ শীর্ষক মুক্ত সেমিনার, বিকেলে আতশবাজি প্রজ্বালন, ফানুস ওড়ানোর আয়োজন করা হয়। সন্ধ্যায় সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে।