কক্সবাজারে আবুল কালাম আজাদ সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আবুল কালাম আজাদ কক্সবাজারে বিশ্ব সাহিত্যকেন্দ্রের বই পাঠের আসর চালু করেছিলেন। শিশু-কিশোরদের জীবনকে সুন্দরভাবে বিকশিত করার উদ্যোগ নিয়েছিলেন।’
১৩ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে কক্সবাজার সাহিত্য একাডেমি আয়োজিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদের সংবর্ধনা ও ‘সমুদ্র সংলাপ’ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ মোশতাক আহমদ এসব কথা বলেন।
একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আইনজীবী শাহনওয়াজ মোহাম্মদ জাহাঙ্গীর, লেখক মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার চেম্বারের সভাপতি আবদুর শুক্কুর।
বক্তব্য দেন সুলতান আহমদ, অমিত চৌধুরী, রাজবিহারী চৌধুরী, গোলাম কিবরিয়া, আমিনুল হক চৌধুরী, মমতাজ উদ্দিন বাহারী, মকবুল আহমদ, কবি আদিল চৌধুরী, মানস দাশগুপ্ত, নুরুল আজিজ চৌধুরী, মো. নাছির উদ্দিন প্রমুখ।