কক্সবাজারে আয়কর মেলা শুরু ১৬ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৫। জেলার চকরিয়া, টেকনাফ ও কক্সবাজার শহরে পৃথকভাবে এই মেলা চলবে। সরকারি রাজস্ব বা কর আদায়ের ব্যাপারে লোকজনকে সচেতন করতে এই মেলার আয়োজন করছে কর অঞ্চল-৪ চট্টগ্রামের অধীনস্থ কক্সবাজার সার্কেল-৮৪।
সহকারী কর কমিশনার মো. জহিরুল হক জানান, ১৬ ও ১৭ সেপ্টেম্বর চকরিয়া, ১৭ সেপ্টেম্বর টেকনাফে ও ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী মেলা চলবে কক্সবাজার শহরের রুমালিরছড়ার কর কার্যালয় মাঠে।