কক্সবাজারে ইয়োগা প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইয়োগা অ্যাসোসিয়েশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা পালসের যৌথ উদ্যোগে ইয়োগা প্রশিক্ষণ কর্মশালা ১১ ও ১২ এপ্রিল কক্সবাজার শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা।
বক্তব্য দেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ হারুন, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, জেলা আইটি কর্মকর্তা শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুর রহমান, জেলা ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক খালেদা জেসমিন, কক্সবাজার উশু একাডেমির প্রধান প্রশিক্ষক মো. ছিদ্দিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশিক্ষক মুহাম্মদ হারুন বলেন, ইয়োগার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। কক্সবাজারে এখন থেকে পালস মাঠে এবং কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামসংলগ্ন টেনিস মাঠে ইয়োগা প্রশিক্ষণ চলবে।