কক্সবাজারে ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্রয়ের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল, তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দুস, ফজলুল কাদের চৌধুরী, বিশ্বজিৎ সেন, ইকরাম চৌধুরী, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ।
বক্তব্য দেন মিডিয়া ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রোতাব চৌধুরী, সভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ওমর খান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, অর্থ সম্পাদক বাবু কান্তি দে, প্রচার সম্পাদক ইউনুছ খান প্রমুখ।