কক্সবাজারে উশু প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের টেনিস মাঠে ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে উশু প্রদর্শনী। শহরে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক ছেলেমেয়ে এতে অংশ নেয়। কক্সবাজার উশু একাডেমি এই প্রদর্শনীর আয়োজন করে।
একাডেমির সভাপতি হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল। বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, কক্সবাজার ইয়োগা অ্যাসোসিয়েশন সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কক্সবাজার উশু অ্যাসোসিয়েশন সভাপতি জসিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, উশু একাডেমির প্রধান প্রশিক্ষক মো. ছিদ্দিকুল ইসলাম।