কক্সবাজারে এইচআরডিএফের বিতর্ক প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে ডব্লিউএফপির কক্সবাজার প্রধান মিনুয়া ভোনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে ডব্লিউএফপির কক্সবাজার প্রধান মিনুয়া ভোনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা

কক্সবাজারের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইংরেজি ভাষা চর্চার সাতটি ক্লাব নিয়ে গঠিত সংগঠন এইচআরডিএফের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ১৬ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ইনোভেটিভ-১৪ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
এইচআরডিএফের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও শিক্ষা বিভাগের প্রধান জিয়া উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, ডব্লিউএফপির কক্সবাজার প্রধান মিনুয়া ভোন, সেভ দ্য চিলড্রেনের ইআরসি প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টর আবদুল মোক্তাদির, ইউএনএইচসিআরের সিনিয়র অ্যাডমিন অ্যাসোসিয়েট ইখতেয়ার উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ ইলাহী, মিঠুন চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস ও লেখক শামীম আকতার।
এইচআরডিএফের ব্যবস্থাপনা পরিচালক নোমান হেলালীর পরিচালনায় অনুষ্ঠিত হয় ইংরেজি বিতর্কের ফাইনাল রাউন্ড। বিতর্কের বিষয় ছিল ‘গণমাধ্যম গণমানুষের কথা বলে’। বিতর্কে বিজয়ী হন ওরাল কক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেয়ার ও রানার্সআপ হয় কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টার।
অনুষ্ঠানে কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টারের সহসভাপতি আবদুল্লাহ নয়নের পরিকল্পনায় পরিবেশ সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেষে রিদুয়ানুল হকের উপস্থাপনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।