কক্সবাজারে এডাবের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কক্সবাজার জেলা শাখার সভা ১৪ জুলাই শহরের বাজারঘাটার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরী। সভা পরিচালনা করেন সদস্যসচিব ও মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।
সভায় আগামী আগস্ট মাসের মধ্যে টেকনাফ, উখিয়া ও চকরিয়া উপজেলায় এনজিও সমন্বয় কমিটি গঠন ও এ মাসের শেষের দিকে প্রতিবন্ধী আইনবিষয়ক একটি সেমিনার আয়োজনের ব্যাপারে পরিকল্পনা হাতে নেওয়া হয়। এ ছাড়া চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ ব্যাপারে সরকার গৃহীত কর্মসূচির সঙ্গে সংগতি রেখে জনসচেতনতামূলক উঠানবৈঠক ও স্কুল–মাদ্রাসায় সচেতনতা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য দেন সিসিডিএফের নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, শেড প্রতিনিধি জিয়াউর রহমান, অর্ণব কক্সবাজারের প্রধান নির্বাহী নুরুল আজিম, জাগো নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সুব্রত লাল বড়ুয়া, নোঙরের সমন্বয়কারী বিজন চন্দ্র মণ্ডল, ইপসার জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুন প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার