কক্সবাজারে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণের ২৫তম ব্যাচের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ।শহর সমাজসেবা কার্যালয়ে সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শিক্ষাবিদ সুগত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, প্রকৌশলী কানন পাল, কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সুজয় কান্তি পাল প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, তথ্য-প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিদের প্রতিটি জায়গাতে কদর থাকে। এক্ষেত্রে পারদর্শীদের সাফল্য কেউ ঠেকাতে পারে না। তাই সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।