প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার কেজি স্কুল মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি কালো গোলাপের গল্প কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। অধ্যাপক খোসরু আলম রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে জেলার আবৃত্তি সংগঠন শব্দায়ন আবৃত্তি একাডেমি। এতে সভাপতিত্ব করেন সাহিত্যিক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন সোমেস্বর চক্রবর্তী, নুরুল আজিজ চৌধুরী, দিলওয়ার চৌধুরী, আজিজুর রহমান, শিরিন নূর চৌধুরী, জসীম উদ্দিন, সিরাজুল হক, বিশ্বজিত সেন, সত্যপ্রিয় চৌধুরী, অরণ্য শর্মা প্রমুখ।
কক্সবাজার কেজি স্কুলের অধ্যক্ষ সেলিমা আলমের কবিতা পাঠের মধ্য দিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, খোসরু আলম কুতুবদিয়া মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।