প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু–কিশোর সংগঠন কক্সবাজার জেলা খেলাঘরের সম্মেলন ২৬ মে বিকেলে শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল) সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপিকা মাহফুজা খানম।
জেলা খেলাঘর আসরের সাবেক সভাপতি জাহেদ সরওয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সহসম্পাদক জহিরুল ইসলাম ও রেজাউল কবির।
মাহফুজা খানম বলেন, দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের সঠিক পথে নিতে হবে। তিনি সারা দেশে সাম্প্রতিক সময়ে শিশুহত্যা ও নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধের দাবি জানান।
সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি ও কলিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।