কক্সবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় গণহত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা l প্রথম আলো
গাজায় গণহত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা l প্রথম আলো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে গত সোমবার বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শহীদুল্লাহ। বক্তব্য দেন ইউনিয়নের সাবেক জেলা সভাপতি শংকর বড়ুয়া, এইচ এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ দেব, সহসভাপতি মোসাদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক অন্তিক চক্রবর্তী প্রমুখ। এর আগে গত শনিবার অনুষ্ঠিত আরেক সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন নেতা মইন উদ্দীন, আজিজ রিপন, নন্দিত সরকার, ওসমান গণি, শয়ন কান্তি বিশ্বাস, মো. হায়দার, আবীর আচার্য্য প্রমুখ।
এদিকে গত সোমবার রামুতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। বিকেল পাঁচটায় চৌমুহনী চত্বরে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কামরুল হাসান, দর্পণ বড়ুয়া, তাপস মল্লিক, মোছাদ্দিক হোসেন, সৌরভ দেব, জয় বড়ুয়া প্রমুখ।