প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌসী আফসানা হত্যার প্রতিবাদে ১৬ আগস্ট বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাভেল দাশ, সহসাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ইউনিয়ন কর্মী শয়ন কান্তি বিশ্বাস, রাহুল মহাজন, উত্তম মারমা, তনয় দাশ, একরামুল হক প্রমুখ।
সৌরভ দেব বলেন, বিচার না পাওয়ার যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় আফসানা হত্যা সংঘটিত হয়েছে। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।