কক্সবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি উদ্যাপিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক। প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান।
বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, যুগ্ম সম্পাদক আবু সিদ্দিক ওসমানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রবুওয়া বেগম।