কক্সবাজারে জগ্লুল আহ্মেদ চৌধূরীর শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত বরেণ্য সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর শোকসভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ও অ্যাডভোকেট আয়াছুর রহমান। বক্তব্য দেন আমিনুল হক চৌধুরী, জাহেদ সরওয়ার, বদিউল আলম, এম আর খোকন, মো. জুনায়েদ, বিপ্লব কান্তি দে, ফরহাদ ইকবাল, কামরুল ইসলাম, আহসান সুমন, নুপা আলম, ইমরুল কায়েস চৌধুরী, সুজাউদ্দিন, তুষার তুহিন, শহিদুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, জগ্লুল আহ্মেদ চৌধূরীর মৃত্যুকে দুর্ঘটনা বলা যাবে না, এটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। তাঁর মৃত্যুতে রাষ্ট্র একজন আলোর দিশারিকে হারিয়েছে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।