কক্সবাজারে জমে উঠেছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত মাঠে আয়োজিত বইমেলা জমে উঠেছে। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মেলা ঘুরে পছন্দের বই কিনছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই মেলা। শেষ হবে ৫ এপ্রিল।
কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মেলায় বই কেনায় ব্যস্ত। বিভিন্ন স্টল ঘুরে তাঁরা কিনছেন বিভিন্ন লেখকের বই। বই বিক্রির পসরা সাজিয়েছে আগামী প্রকাশনী, অনন্যা, শোভা প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, কাকলী প্রকাশনী, বাংলা প্রকাশ, বিদ্যা প্রকাশ, বাংলা একাডেমিসহ ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান।
আগামী প্রকাশনীর পরিচালক সৈকত আহমদ জানান, মেলা দর্শনার্থীর উপস্থিতি লক্ষণীয়। বইও বিক্রি হচ্ছে প্রচুর।