কক্সবাজারে জাসদের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে জাসদের মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি নঈমুল হক চৌধুরী
কক্সবাজারে জাসদের মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি নঈমুল হক চৌধুরী

সন্ত্রাস প্রতিরোধ ও সুশাসনের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২৫ আগস্ট বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কের লালদীঘির পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাসদ নেতা মোহাম্মদ হোসেন, আইনজীবী আবদুস শুক্কুর, আজিজুল হক, মিজানুর রহমান, অজিত কুমার দাশ প্রমুখ। মানববন্ধনে জাতীয় যুব জোট, শ্রমিক জোট ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।