কক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বিক্রয় সম্মেলনের সমাপনী দিনে পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মুসলিম
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বিক্রয় সম্মেলনের সমাপনী দিনে পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মুসলিম

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের তিন দিনব্যাপী বিক্রয় সম্মেলন পর্যটন নগর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পরিবেশক ও খুচরা বিক্রেতারা এতে অংশ নেন।

গত শুক্রবার স্থানীয় একটি হোটেল মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মুসলিম।

ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল খালেক। বক্তব্য দেন মহাব্যবস্থাপক (অ্যাকাউন্টস) এ বি এম কামাল উদ্দিন, উপমহাব্যবস্থাপক (বিপণন) আবদুর রহিম, ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ কামরুজ্জামান ও গোলাম মোস্তাফা চৌধুরী। উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাদেরীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি মোহাম্মদ মুসলিম বলেন, শুধু ব্যবসা বা মুনাফার প্রতি বেশি মনোযোগী না হয়ে সমাজ উন্নয়নে এই প্রতিষ্ঠান যে অবদান রাখছে তা সবার জন্য অনুকরণীয়। ডায়মন্ড সিমেন্টের মতো অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানেরা সামাজিক কর্মসূচিতে বেশি সম্পৃক্ত হলে দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানে সেরা পরিবেশক ও খুচরা বিক্রেতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধে৵ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি