কক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে কক্সবাজার জেলার সিমেন্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীদের মিলনমেলা ১৪ নভেম্বর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন ও কোম্পানির পরিচালক হাকিম আলী। বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক (বিপণন) আবদুর রহিম, ব্যবস্থাপক (কোয়ালিটি) জসীম উদ্দিন সরকার, ব্যবস্থাপক (বিপণন) গোলাম মোস্তফা, কর্মকর্তা ফজলুল কাদের, আমানউল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে কক্সসবাজার জেলার ডায়মন্ড সিমেন্টের সেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।