কক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের মিলনমেলা ৯ এপ্রিল স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডায়মন্ড সিমেন্টের পরিচালক, শিল্পপতি হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক (বিপণন) আবদুর রহিম, ডিলার ইন্দ্রজিত পাল, নুরুল আলম, খলিলুর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, ‘কক্সবাজারে কমিউনিটি পুলিশের প্রচার ও প্রসারে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতা অনেক। ব্যবসায়িক মুনাফার বাইরে গিয়ে এ প্রতিষ্ঠান সমাজ উন্নয়নে যে অবদান রাখছে তা অনুকরণীয়। বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ডায়মন্ড সিমেন্ট সহযোগিতা বাড়িয়ে দেবে এ আশা করি আমি।’ডায়মন্ড সিমেন্টের পরিচালক কক্সবাজার জেলার কৃতী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার এবং অসুস্থ নির্মাণশিল্পীদের চিকিৎসায় সহযোগিতার ঘোষণা দেন। যুগপূর্তি বিক্রয় উৎসবে প্রথম স্থান অধিকারী ফয়সাল ট্রেডার্সকে মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।