কক্সবাজারে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমি আইটি লিমিটেড কক্সবাজার সেন্টারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। ওই প্রদর্শনীতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ২৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আরিফুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজ করি, কিন্তু প্রদর্শনীতে এসে নতুন অনেক কিছু শিখলাম। র‌্যাফেল ড্রতে একটি মডেমও পেলাম; যা আমার জ্ঞানের জগৎকে আরও বিস্তৃত করবে।’ কক্সবাজার সরকারি কলেজের বিবিএর ছাত্রী উসরাত জাহান বলেন, ‘তথ্যপ্রযুক্তির নানা দিক সম্পর্কে ধারণা নিতে এই প্রদর্শনীতে অংশ নিয়েছি। এতে ক্যারিয়ারের দিকনির্দেশনাও পেয়েছি।’ একমি আইটি লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং এর গুরুত্ব তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি এ ধরনের প্রদর্শনী আরও বাড়াতে। প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, গুরুত্ব, তথ্যপ্রযুক্তির চাকরির বাজার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। তা ছাড়া অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ১৫০ জন ছাত্রছাত্রীকে ফ্রি কোর্সের জন্য নিবন্ধন করা হয়।’