তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ২১০ ব্যক্তিকে ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি করে দিচ্ছে বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান একমি আইটি লিমিটেড। এ ব্যাপারে কক্সবাজার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, বরিশাল, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চল থেকে আবেদন সংগ্রহ করে বৃত্তির জন্য ২১০ জনকে বাছাই করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মধ্যে রয়েছে অফিস ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, লিনাক্স, নেটওয়ার্কিং পাস কনসেপ্ট এবং ওরাকল ১১জি। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন আইটি ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন গ্রাফিকস ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একমি আইটি লিমিটেড কক্সবাজার কেন্দ্রের ব্যবস্থাপক আইরিন সুলতানা বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ একটি ব্যয়বহুল ব্যবস্থা। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী বা পেশাজীবী ব্যক্তি স্বীকৃত মানের প্রশিক্ষণ নিতে পারেন না। তাঁদের জন্য একমি আইটি লিমিটেডের সাতটি শাখা থেকে তথ্যপ্রযুক্তিতে বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’তিনি জানান, একমি আইটি শাখা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। যোগ্যতা: স্বল্পমেয়াদি কোর্সগুলোর জন্য সর্বনিম্ন এসএসসি এবং দীর্ঘমেয়াদি কোর্সের ক্ষেত্রে এইচএসসি পাস। লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ।যোগাযোগ করা যাবে মোবাইল ০১৯৩৭৪০৪৫৮০ এবং ই-মেইল: [email protected] ঠিকানায়।