কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০ জন গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অংশ নেন। অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
গত ২৫ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রওশন আরা বেগম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাইনি বিশেষজ্ঞ সি এন পূরন্দরে মূল প্রবন্ধ পাঠ করেন। অধ্যাপক সালমা রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ফারহানা দেওয়ান ও সংগঠনের চট্টগ্রাম শাখার সেক্রেটারি জেনারেল কামরুন নেসা।
কর্মশালায় সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি শাহানারা চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক খোন্দকার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম দিনে কক্সবাজার সদর হাসপাতালে আধুনিক পদ্ধতিতে পেট না কেটে জরায়ুর অস্ত্রোপচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন গাইনি বিশেষজ্ঞ সি এন পূরন্দরে। বাংলাদেশের ৫০ জন গাইনি বিশেষজ্ঞ এতে হাতে–কলমে প্রশিক্ষণ নেন। সম্মেলন উপলক্ষে ছয়জন রোগীকে বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়। সম্মেলনের পরের দুই দিন অনুষ্ঠিত হয় সাইমন বিচ িরসোর্ট হোটেলে। এতে বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।