কক্সবাজারে দেড় হাজার নতুন করদাতা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে নতুন দেড় হাজার করদাতা শনাক্ত করা হয়েছে। অতিরিক্ত কর কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা গত মে ও জুন মাসে জেলার বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে নতুন এই করদাতাদের শনাক্ত করেন। চলতি অর্থবছর থেকে তাঁদের করের আওতায় আনা হয়।

এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার কর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. জহিরুল হক জানান, জনবলের সংকট আর নানা সমস্যার পরও ২০১৪-১৫ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম হয়েছে। বকেয়া কর আদায়ের জন্য করদাতাদের সচেতন করতে টেকনাফ, চকরিয়া, সদর কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত কর কমিশনারের কার্যালয় সূত্র জানায়, গত অর্থবছরে (২০১৪-১৫) কর আদায় হয়েছে ৪৬ কোটি ৭০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি। জেলার পাঁচটি কর অঞ্চলে গত অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ কোটি ৯৫ লাখ টাকা। জেলার সক্রিয় করদাতার সংখ্যা প্রায় চার হাজার।