কক্সবাজারে দেনাপাওনা মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহায় রামসুন্দর মেয়ে নিরুপমার বিয়ে দিয়েছিলেন জমিদার রায়বাহাদুরের ছেলের সঙ্গে। ভেবেছিলেন বড় ঘরে মেয়ে সুখেই থাকবে। কিন্তু সুখ, সে তো মরীচিকা। যৌতুকের নির্মমতার কাছে হার মানে মানবতা। একদিন অকালে ঝরে পড়ে নিরুপমার জীবন। পুরুষতান্ত্রিক সমাজের টানপোড়েন নিয়ে নাটক দেনাপাওনার কাহিনি।
২৩ মে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.রুহুল আমিন।
শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিককেন্দ্রের পরিচালক লীলা মরং, নাট্যকর্মী তাপস রক্ষিত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, শিক্ষাবিদ দিলীপ দাশ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, নাট্যকার স্বপন ভট্টাচার্য্য প্রমুখ। নাটকে অভিনয় করে জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টার নাট্যদল।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুশান্ত পাল, শাহনাজ মজুমদার, আবছার উদ্দিন, বিভাস সেনগুপ্ত, দেবাশীষ দাশ, দোলন পাল, সুচিত্রা পাল, আসিফ সাইফুল, সৈয়দ মো. আয়াজ মাবুদ, অমিত দাশ প্রমুখ।