কক্সবাজারে নজরুল একাডেমি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে নজরুল একাডেমি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর শহরের ইভান প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার নজরুল একাডেমির ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে ফয়সল মাহমুদকে সভাপতি, আহসান উদ্দিন আহমেদকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. নুরুল আবছারকে সহসভাপতি, আমিরুল ইসলাম মো. রাশেদকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক আসমাউল হোসনা, শৈবাল বডুয়া, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ, সহসাংগঠনিক সম্পাদক নাজির হোসাইন, স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক দিনুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাব রহমান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা পারভিন, দপ্তর সম্পাদক মীর হোসেন, সদস্য মৌসুমী রায়, আশরাফ হোসেন, এ এফ এম মাহাবুব, শারমিন সিফাত, দ্বীপ্তি দেবী নাথ, মোহছেনা আক্তার, মো. জাহেদুল ইসলাম ও নুসরাত সিদ্দিকী।