কক্সবাজারে নাটাবের মতবিনিময় সভা
‘নবকৌশলে কাজ করি, আসুন যক্ষ্মামুক্ত দেশ গড়ি’—এ স্লোগানে কক্সবাজারকে যক্ষ্মামুক্ত করার প্রত্যয় নিয়ে গত বুধবার সকালে পিটিআইয়ের (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) সম্মেলনকক্ষে স্থানীয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এই সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জেলা নাটাবের সভাপতি কামরুল হাসান। বক্তব্য দেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মুহম্মদ নুরুল আলম, পিটিআইয়ের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শামসুল আহসান, শিশুরোগ বিশেষজ্ঞ নাজমুল হক, পিটিআইয়ের প্রশিক্ষক (সাধারণ) আবদুল গফুর চৌধুরী, রোকেয়া আক্তার, মো. নুরুল আলম, ডিপিএড শিক্ষার্থী আরিফুর রহমান, ঊর্মি সালমা, সুফলা বড়ুয়া, হালেছা বেগম, রহিমা আক্তার, তাসনিমা জাহানা লুৎফা, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
মুহম্মদ নুরুল আলম বলেন, মানসিক ও পরিবেশের উন্নয়ন ছাড়া যক্ষ্মাসহ সংক্রামক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সংক্রামক ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকেরা বড় ভূমিকা রাখতে পারেন।