কক্সবাজারে নাট্যকর্মীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ২৭ মার্চ বিকেলে কক্সবাজার শহরে নাট্যকর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যসংগঠন কক্সবাজার থিয়েটার এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক তাপস রক্ষিত। নাট্যকর্মী সুশান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, নাট্যকর্মী আয়াছুর রহমান, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, নাট্যজন দীপক শর্মা, শাহনাজ মজুমদার, ইসমত আরা, আজাদ মনসুর, কল্লোল দে চৌধুরী প্রমুখ। এরপর শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন আব্দুল শুক্কুর, প্রবাল পাল, স্বপ্নীল রক্ষিত, ফাল্গুনী দাস প্রমুখ।