কক্সবাজারে নীল সমুদ্রের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানের ডিউক প্রসপারা ছোট ভাইয়ের বিশ্বাসঘাতকতায় ক্ষমতা হারিয়ে ছোট্ট মেয়ে মিরান্দার হাত ধরে এসে পৌঁছলেন এক নিঝুম দ্বীপে। সেই দ্বীপের শাসক ছিলেন ডাইনি বুড়ি সিকোরাক্স। সিকোরাক্স মারা গেলে দ্বীপের অধীশ্বর হন ক্যালিবান । প্রতিদ্বন্দ্বী অ্যারিয়েলকে জাদুবলে গাছের কোটরে বন্দী করে রেখেছিলেন সিকোরাক্স। ক্যালিবান সিকোরাক্সের ছেলে। অদ্ভুত প্রাণী এই ক্যালিবান অর্ধেক মানুষ অর্ধেক জন্তু। দ্বীপে অপূর্ব সুন্দরী মিরান্দাকে দেখেই তিনি প্রেমে পড়েন। তাঁকে দিয়ে সে নিজের বংশ বিস্তারের স্বপ্ন দেখেন। কিন্তু মিরান্দার বাবা প্রসপারা ধরে ফেলেন ক্যালিবানের মনোভাব। এ রকম কাহিনি নিয়েই নীল সমুদ্রের ঝড় নাটকের বিস্তার। এক দীর্ঘ অনিশ্চিত জীবন শেষে শান্তির উন্মেষের গল্প নীল সমুদ্রের ঝড়। কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটক অবলম্বনে কবি মুহাম্মদ নুরুল হুদা রচিত এই নাটকটি কক্সবাজার থিয়েটারের ২১তম প্রযোজনা। নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। ৩ মে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে নাটকটি প্রদর্শিত হয়। জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রদর্শনীর উদ্বোধন করেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ হানিফ, শাহানা মজুমদার, আবুল মনজুর, সুশান্ত পাল, ইসমত আরা, আশুতোষ রুদ্র্র, নাজমুল করিম, তাপস রক্ষিত, আবু দাউদ চৌধুরী, মুফিজুর রহমান, প্রবাল পাল, আজম মো. তাহের, গিয়াস উদ্দিন, দেবাশীষ দাশ, বদরুল আলম, দোলন পাল, সুমন দাশ, সাগর পাল, ফাল্গুনী দাশ, অমির দাশ, জনি রুদ্র, সোহাগ রুদ্র ও গিয়াস উদ্দিন।