কক্সবাজারে নেসলের বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ম্যাগি আয়োজিত ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রমের আওতায় ১৫ জুলাই দুপুরে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৫০টি ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নুরুল বাসির এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রেবা চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এডিসি নুরুল বাসির ও বিশেষ অতিথি ছিলেন সদর কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম। বক্তব্য দেন নেসলের অ্যাকটিভিশন অ্যান্ড স্যাম্পলিং ম্যানেজার মীর এস্তাফিজুর রহমান, কক্সবাজারের এরিয়া সেলস ম্যানেজার তৌসিফ আবদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ জুন এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নেসলে বাংলাদেশ লিমিটেডের ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ দেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্ত্রী মন্তব্য করেন। এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দেশের ৬২টি জেলার মোট ৮২০টি বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ অভিযান চলছে। তার ধারাবাহিকতায় ১৫ জুলাই কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৫০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। নেসলে বাংলাদেশ লিমিটেডের কার্যক্রমের অংশ হিসেবে এখন থেকে প্রতি প্যাকেট ম্যাগি থেকে এক টাকা এই কার্যক্রমের জন্য ব্যয় করছে। নেসলের পক্ষে অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করছে বিজ্ঞাপনী সংস্থা ‘স্কাইট্রেকার’।