কক্সবাজারে পথশিশুদের বই দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরক্ষরমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ ৯ ফেব্রুয়ারি শহরের ঝাউতলা ও গাড়ির মাঠ এলাকায় পথশিশুদের বই বিতরণ করেছে। এ সময় ২৬ জন পথশিশুর হাতে বই তুলে দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের এসব বই বিতরণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মির্জা ওবাইদ, নাছির সিকদার, সাখাওয়াত হোসেন, ওয়াহিদুর রহমান, মোবারক হোসেন প্রমুখ।
আলী আহমদ বলেন, অভাব অনটনের কারণে পথশিশুদের অনেকে বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে পারে না। সড়কের বিভিন্ন স্থান থেকে কাগজ কুড়িয়ে অথবা বাসাবাড়ি থেকে লোহা ও প্লাস্টিকের সামগ্রী সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করছে। অনেকে মাদকদ্রব্য সরবরাহসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এতে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজনীতির পাশাপাশি পথশিশুদের স্কুলমুখী করতে বিনা মূল্যে বই বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সিরাজুল হক মিয়ার আদর্শ অনুসরণের আহ্বান
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রয়াত জননেতা সিরাজুল হক মিয়া একজন নির্লোভ ও স্বাধীনচেতা রাজনীতিক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ ১০ ফেব্রুয়ারি সিরাজুল হক মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদনের সময় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, শফিকুল ইসলাম, মাহবুবুল হক মিয়া, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, সৈয়দ মাহমুদুল হক, আবুল মনসুর, সাইফুদ্দিন খালেদ, বেলাল আহম্মদ প্রমুখ।
এর আগে প্রয়াতের কবরে নগর আওয়ামী লীগের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। মুনাজাত পরিচালনা করেন খোরশেদ আলম। বিজ্ঞপ্তি।

ছদাহা-কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছদাহা-কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নেজাম উদ্দীন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ। উপস্থিত ছিলেন নুরুল হক, মাহমুদুল হক, মোজাফফর আহমদ, রাবেয়া বেগম, মোহাম্মদ ইউনুচ, এহছানুল মৌলা, মো. শাহ্ আলম, এহছানুল কাইয়ুম, ফরিদা ইয়াছমিন, ইন্দুভূষণ বড়ুয়া, জামাল হোসেন, অনুক দে, শুক্ল দাশ, আবদুস ছালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

চৌধুরীহাটে পোলট্রি খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার
হাটহাজারীর চৌধুরীহাটে পোলট্রি খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। প্রগতি পোলট্রি ফিডের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রভিটা ফিডের সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফউজ্জামান। উপস্থিত ছিলেন প্রভিটা ফিডের ব্যবস্থাপক (বিপণন) আবুল কালাম আজাদ, হাটহাজারী প্রতিনিধি রতন চক্রবর্ত্তী, প্রভিটা গ্রুপের কর্মকর্তা ইসমাইল হোসেন, মাঈনুদ্দীন, নিতাইচন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে তিন শতাধিক খামারি অংশ নেন।
সেমিনার শেষে শ্রেষ্ঠ বিক্রেতা হিসেবে প্রগতি পোলট্রি ফিড, কক্সবাজারের তছলিমা পোলট্রি এবং লোহাগাড়ার সায়মন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারীকে মোটরসাইকেল দেওয়া হয়। এ ছাড়া বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২৬ জনকে পুরস্কৃত করে প্রভিটা গ্রুপ। বিজ্ঞপ্তি।

কলেজিয়েটের ছাত্র সাকলাইনকে বাঁচাতে কনসার্ট
নগরের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আহমেদ ওয়াহিদ সাকলাইন হেপাটাইটিস বি ভাইরসের সংক্রমণের শিকার হয়ে গুরুতর অসুস্থ। এ রোগে আক্রান্ত হয়ে তার যকৃৎ প্রায় নষ্ট হওয়ার পথে। সাকলাইনকে বাঁচাতে এগিয়ে এসেছে চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যান্ড সংগঠন। ১৬ ফেব্রুয়ারি তার চিকিৎসার খরচ জোগাতে আয়োজিত হচ্ছে ‘কনসার্ট ফর দ্য লাইফ অব সাকলাইন’ শিরোনামের কনসার্ট। এই কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তার চিকিৎসায় ব্যয় করা হবে।
নগরের মুসলিম হল মিলনায়তনেবেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কনসার্টে গান পরিবেশন করবে ১৪টি ব্যান্ডদল। ব্যান্ডদলগুলো হলো: অ্যামেচার, আর্তনাদ, বে অব বেঙ্গল, ব্লেস এন কার্স, কিউর অব কার্স, ধরিত্রী, ফ্রান্টিক, আয়োনিক বন্ড, ম্যাট্রিক্যাল, প্যারিশড অ্যাম্পিয়ার, পাওয়ার অব গ্রাউন্ড, স্যান্ডস, তীরন্দাজ ও এক্সপ্লোর। অনুষ্ঠানের দিন অনুষ্ঠানস্থলে টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ‘দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স’ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগের পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ মুসলিম। অনুষ্ঠানে ২৩টি ইভেন্টে প্লে থেকে এ লেভেল পর্যন্ত পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
বালক-বালিকাদের মধ্যে স্কুল চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণীর ছাত্র ইশমাম চৌধুরী এবং আফরিদা নওশিন। বিজ্ঞপ্তি।