কক্সবাজারে পর্যটন উৎসব পালনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে তিন দিনব্যাপী পর্যটন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে এই উৎসব। এতে পর্যটকের দৃষ্টি আকর্ষণের জন্য থাকবে রোড শো, ম্যারাথন, সৈকতে ঘুড়ি ওড়ানো, আদিবাসী মেলা, ঐতিহ্যবাহী খাদ্যের পসরা ও নানা খেলাধুলা। ১৪ আগস্ট বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, পর্যটন উৎসবে যোগদানের জন্য বিদেশি পর্যটকদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। —