কক্সবাজারে পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট্রেটের অনুষ্ঠানে মোরতুজা তোওফিকুল ইসলামের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার
পোর্ট্রেটের অনুষ্ঠানে মোরতুজা তোওফিকুল ইসলামের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার

আলোকচিত্রবিষয়ক ম্যাগাজিন পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে ২২ ও ২৩ মে দুদিনব্যপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারের একটি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রথম দিন উৎসব কমিটির আহ্বায়ক নিরুপম দাশগুপ্তর সভাপতিত্বে আয়েজিত গুণীজন সংবর্ধনায় উদ্বোধক ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ । এতে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার, প্রধান আলোচক ছিলেন কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ক্রীড়া ধারাভাষ্যকার অনুপম হোসাইন ও আলোকচিত্র শিল্পী মোরতুজা তোওফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আলোকচিত্র শিল্পী মোরতুজা তোওফিকুল ইসলামকে পোর্ট্রেটের পক্ষ থেকে আজীবন সম্মননা পদক দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অজয় চক্রবর্তী, তাসনিম আনিকা ও টুইংকেল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলোকচিত্রী তাপস সাহা। বিজ্ঞপ্তি।