কক্সবাজারে প্রকৌশলীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের বিভিন্ন সরকারি সংস্থার প্রকৌশলীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা সম্প্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদ চৌধুরী, কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম, ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক (বিপণন) সাঈদ আহমেদ ও আবদুর রহিম বক্তব্য দেন। শেষ পর্বে কক্সবাজার অঞ্চলের সেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।