কক্সবাজারে প্রথমার বইমেলা ২ আগস্ট থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আগামী ২ আগস্ট শুরু হচ্ছে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা। মেলা চলবে ৭ আগস্ট পর্যন্ত।
২ আগস্ট বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজিত এই বইমেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশি-বিদেশি বিখ্যাত লেখকদের বই রাখা হবে।
মেলা থেকে প্রথমার বই কিনলে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অন্যান্য প্রকাশনীর বই কিনলে ছাড় থাকবে ২৫ শতাংশ। বিদেশি বইয়েও বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। তা ছাড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারের জন্য এই মেলা থেকে বই সরবরাহ করা যাবে।
বইমেলার আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, মেলার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।