কক্সবাজারে ফিজিকস অলিম্পিয়াড ১৭ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজে সপ্তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এতে তিনটি বিভাগে ৬০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এতে প্রথম বিভাগ ‘এ’ তে সপ্তম থেকে অষ্টম, ‘বি’ বিভাগে নবম থেকে দশম ও ‘সি’ বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীরা রয়েছে। নিবন্ধনের মাধ্যমে ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিতে হবে। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.bdpho.org ঠিকানায়। প্রতিযোগিতার আগের দিন পর্যন্ত নিবন্ধন করা যাবে।
কক্সবাজার আঞ্চলিক উৎসবের সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, জেলার ৬০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নিচ্ছে।
অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। প্রতিটি বিভাগ থেকে ২০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।