কক্সবাজারে বঙ্গমাতার জন্মদিন উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করল কক্সবাজারের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের শিশুরা। সমাজের পিছিয়ে পড়া অনাথ ও গরিব শিশুরা এই কেন্দ্রে লালিত হচ্ছে।
৮ আগস্ট সন্ধ্যায় শহরের উত্তর রুমালিয়াছড়ায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। শুরুতে কেন্দ্রের উপপরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে বঙ্গমাতার জীবনী শিশুদের সামনে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠিত হয় শিশুদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। প্রতিযোগিতার পরপরই ছিল কেক কাটার আয়োজন।
রাত আটটায় শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের পরিবেশিত আবৃত্তি, নাচ ও গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।