কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চারা বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের চারা বিতরণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ঝিলংজা বীজ উৎপাদন খামারে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরিয়ার। ঝিলংজা বীজ উৎপাদন খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুমন চাকমা জানান, বৃহস্পতিবার শহর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের চারা বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে উপজেলা পর্যায়ের চাষিদের চারা বিতরণ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত জুলাই ও আগস্ট মাসে সৃষ্ট তিন দফায় বন্যায় জেলার পেকুয়া, চকরিয়া, সদর কক্সবাজার, রামুসহ আটটি উপজেলার চাষিরা ক্ষতির সম্মুখীন হন। অনেকে বীজতলা হারিয়ে দিশেহারা। তাই ধানের আবাদ বাড়াতে জেলায় বেশি ক্ষতিগ্রস্ত চারটি উপজেলার চাষিদের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণের সিদ্ধান্ত নেয় কৃষি অধিদপ্তর। এ জন্য কৃষি বিভাগ পাঁচ একরের জমিতে চারা সৃজন করে। এসব চারাই এখন বিতরণ করা হচ্ছে।