কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত রাখাইন পরিবারে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সদর, রামু, টেকনাফ, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে মাথাপিছু পাঁচ কেজি চাল ও দুই কেজি আলু দেওয়া হয়। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা নিজস্ব টাকায় এই ত্রাণ সাহায্য দেন। অ্যাসোসিয়েশনের সহসভাপতি মং ছেন লা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ঝিলংজা, খরুলিয়া, রামু, ঈদগড়, পানেরছড়া, খারাংখালী, মৌলভিবাজার, নিলা, হারবাং, চকরিয়া, কাহারিয়াঘোনা, মানিকপুর, বারবাকিয়া, খুরুশকুল, চৌফলদণ্ডি ও মহেশখালীতে বসবাসকারী প্রায় এক হাজার রাখাইন পরিবার ক্ষতির শিকার হয়। এর মধ্যে অতিদরিদ্র আট শতাধিক পরিবারে এই ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। অনেকে অর্থসংকটের কারণে অনাহারে-অর্ধাহারে জীবন কাটাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি উ মং টিন, সহসভাপতি মং ছেন লা, মং ক্য, সাধারণ সম্পাদক মং লা চিং, অং কে ছিন, উ ছা থৈন প্রমুখ।