কক্সবাজারে বর্ষবরণের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ বরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট। ৫ এপ্রিল বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পংকজ বৈদ্য, আবুল কাশেম, মো. খোরশেদ আলম, কল্যাণ পাল, ওয়াহিদ মুরাদ, রিদুয়ান আলী, শহীদুল্লাহ, মনির মোবারক, রুনা বড়ুয়া, তাপস বড়ুয়া, ইসমত আরা, অজয় মজুমদার প্রমুখ।
সত্যপ্রিয় চৌধুরী জানান, ১৩ এপ্রিল সন্ধ্যায় শহরের শহীদ দৌলত ময়দানে বর্ষবিদায়ের আয়োজন দিয়ে দুই দিনের অনুষ্ঠান শুরু হবে। এতে অংশ নেবে সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনগুলো। পরদিন ভোর থেকে চলবে বর্ষবরণ অনুষ্ঠান। এতে সাংস্কৃতিক কর্মীদের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী কথামালার পাশাপাশি থাকবে পান্তা খাওয়ার আয়োজন।