কক্সবাজারে বিজয় মেলা ২০ ডিসেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরীকে মহাসচিব করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ ২০১৫ গঠন করা হয়। ২০ ডিসেম্বর শহরের শহীদ দৌলত ময়দানে চার দিনব্যাপী মেলা শুরু হবে। শেষ হবে ২৩ ডিসেম্বর। মেলার আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মহাসচিব সত্যপ্রিয় চৌধুরী জানান, বিজয়মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মেলা ছাড়াও ১২ ডিসেম্বর শহীদ দৌলত ময়দানে পালন করা হবে কক্সবাজার হানাদারমুক্ত দিবস।