কক্সবাজারে বিজয় স্মারকের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘বিজয় স্মারক-১৪’–এর মোড়ক উন্মোচন সম্প্রতি শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্মারকের মোড়ক উন্মোচন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শফিউল আলম। বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রধান অতিথি কবি কামাল চৌধুরী ও বিজয় স্মারকের সম্পাদক কবি কামরুল হাসান।