কক্সবাজারে বিটিভির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫০ বছর পূর্তি অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর বেলা ১১টায় শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বিটিভির জেলা সংবাদদাতা জাহেদ সরওয়ার প্রমুখ। শেষে রাখাইন তরুণীরা নৃত্য ও গান পরিবেশন করেন।