কক্সবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে কক্সবাজারে বের করা হয় শোভাযাত্রা l প্রথম আলো
বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে কক্সবাজারে বের করা হয় শোভাযাত্রা l প্রথম আলো

কক্সবাজারে ১০ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। এ ছাড়া কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ‘পাখিবান্ধব হোক সকল বিদ্যুৎ শক্তির উৎস’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহ-ই-আলম।
নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), বন বিভাগের উদ্যোগে ক্রেল প্রকল্প ও বাংলাদেশ বার্ডস ক্লাবের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের কক্সবাজারের (দক্ষিণ) ডিএফও আবদুল আওয়াল সরকার। বিশেষ অতিথি ছিলেন হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ও গবেষক বিশ্বজিৎ সেন।
আবদুল আওয়াল সরকার বলেন, প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে। পরিবেশদূষণ ও প্রকৃতি ধ্বংসের কারণে পরিযায়ী পাখিরা বিপন্ন হয়ে পড়েছে। স্বাগত বক্তব্য দেন ইউএসএইডের ক্লাইমেন্ট-রিজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী শফিকুর রহমান। ক্রেল প্রকল্পের সিসিপিএমও আলম খানের পরিচালনায় প্রযুক্তি তথ্যচিত্রসহ দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রেল প্রকল্পের মনিটরিং অফিসার সামিউল মোহসেনিন।
এর আগে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।