কক্সবাজারে বৃষ্টি হলেই প্রধান সড়কে হাঁটুপানি

কক্সবাজার পৌরসভার প্রধান সড়কজুড়ে গর্ত আর গর্ত। তার ওপর সামান্য বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। ফলে নিত্য ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে।
১১ ও ১২ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি হলে আইবিপি থেকে বাজারঘাটা হয়ে রুমালিয়ারছড়া পর্যন্ত প্রধান সড়কের প্রায় পাঁচ কিলোমিটার পানির নিচে তলিয়ে AvGQ। দূর থেকে দেGL মনে হয় খাল। একই অবস্থা শহরের আরও ১৬টি উপসড়কে। এসব সড়কেও জলাবদ্ধতার সৃষ্টি হয়।
১১ অক্টোবর সকাল ১১টায় প্রধান সড়কের বাজারঘাটা এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবগঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দুর্ভোগের চিত্র তুলে ধরেন চেয়ারম্যানের কাছে। এরপর তিনি পৌরসভার নূরপাড়া, পেশকারপাড়া, কলাতলীর হোটেল-মোটেল জোন, টেকপাড়া, পিটিআই স্কুল সড়ক, কক্সবাজার সদর উপজেলা পরিষদ সড়ক, লালদীঘি সড়কসহ কয়েকটি অলিগলি পরিদর্শন করেন।
ফোরকান আহমেদ বলেন, কক্সবাজার পৌরসভার বেহাল অবস্থায় যেকোনো মানুষ হতাশ না হয়ে পারেন না। অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরি করে শহরটাকে ঘিঞ্জি করা হয়েছে। পৌরসভার নালা-নর্দমা দখল করে তৈরি হয়েছে নানা অবকাঠামো। এ কারণে শহরের পানি নদীতে নামতে পারে না। সামান্য বৃষ্টিতে প্রধান সড়কসহ অলিগলিতে দেখা দেয় জলাবদ্ধতা। পৌরবাসীকে যেকোনো মূল্যে এই দুর্ভোগ থেকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, একটি শহরের পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নত না হলে সে শহর পরিচ্ছন্ন রাখা দুষ্কর। এটি করতে গেলে নালাগুলো বড় ও পরিষ্কার রাখা জরুরি। কিন্তু শহরের অধিকাংশ নালা বেদখলে।
পরিদর্শনের সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেG'i সঙ্গে ছিলেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী। মেয়র বলেন, বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি নেমে এসে প্রধান সড়কের নালা ভরাট হচ্ছে। এ কারণে সামান্য বৃষ্টিতেও শহরে জলাবদ্ধতা দেখা দেয়। পাহাড় কাটা বন্ধ না হলে এ সমস্যা দূর করা কঠিন। তিনি বলেন, শহরের অবৈধ দখলদারের তালিকা তৈরি হচ্ছে। এরপর যৌথ অভিযান চালিয়ে Zvদের উচ্ছেদ করা হবে।