কক্সবাজারে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, কক্সবাজারের (এবিসি) মিলনমেলা ‘ব্যাংকার্স ফ্যামিলি নাইট-২০১৬’ ১৭ আগস্ট রাতে শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. ফোরকান আহমেদ। এবিসির সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এবিসির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।